Sundarban honey

সুন্দরবনের মধু/Sundarban Honey 1kg

1,599.00৳ 

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ।
  • রক্ত চলাচল বৃদ্ধিতে সহায়তা করে ।
  • ত্বকের দাগ দূর করতে সহায়তা করে ।
  • হজম বৃদ্ধিতে সহায়তা করে।
  • গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা পালন করে ।
  • দেহ প্রাণবন্ত রাখতে সহায়তা করে ।

Description

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুঃ

পীতাভ বাদামী রঙের মতো দেখতে মধুই সুন্দরবনের খাঁটি ও বিশুদ্ধ মধু। খেতে খুবই সুস্বাদু এ মধু, শুধু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকেই আহরণ করা হয়। আমরা অর্গানিক বা শতভাগ প্রাকৃতিক মধু বলতে সুন্দরবনের বিভিন্ন ফুল থেকে সংগ্রহীত প্রাকৃতিক চাকের মধু’কে বুঝি। আমাদের দেশের প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস হচ্ছে সুন্দরবন।

১৮৬০ সাল থেকে সুন্দরবনের মধু সংগ্রহ করা হচ্ছে। প্রতি বছর কমপক্ষে সুন্দরবন থেকে প্রায় ২ হাজার ৫০০ কুইন্টাল বা ২ লাখ ৫০ হাজার কেজি মধু আহরণ করা হয়ে থাকে।

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুর বৈশিষ্ট্যঃ

 সুন্দরবনের মধু আবহাওয়াগত কারণে সবসময় পাতলা হয় ।

  • মৌসুমের শুরুতে সাদাটে দেখায় তবে সুন্দনবনের ফুল ও সময় পরিবর্তনের সাথে লালচে রঙ ধারণ করে।
  • খেতে খুবই সুস্বাদু, হালকা টকটক মিষ্টি ও কিছুটা ঝাঁঝালো লাগে। মধুতে বুনো ঘ্রাণ থাকে।
  • মধুর বোতলে ঝাঁকি লাগলে অনেক সময় ফেনা সৃষ্টি হয়।
  • মধুর উপরে পোলেনের স্তর দেখা যায়।
  • সুন্দরবনের মধুতে খলিশা, গরান, কেওড়া, হরগোজা, পশুর, মঠগরান, কাকড়া, লতা ফুলের নেকটার থাকে।
  • সুন্দরবনের মধু সিজনের শেষে আবহাওয়া গত কারনে কিছুটা পরিবর্তন হতে পারে।

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুর গুণাবলীঃ

সুন্দরবন মধু এক অনবদ্য সৃষ্টি, বৈচিত্র্যময় এই বাংলাদেশে উৎপাদিত খাঁটি সুন্দরবনের মধু গুণাবলীতে অনন্য। পুষ্টিবিদদের মতে, দেহের সমস্যা ও রোগব্যাধি থেকে বেঁচে থাকতে এই মধু সহায়ক ভৃমিকা পালন করে। যেমন:

  • মধুতে সাধারণত শর্করা,প্রোটিন, ভিটামিন, এনজাইম, হরমোন, খনিজ পদার্থ ইত্যাদি সহ মোট ৮০টি উপাদান বিদ্যমান।
  • প্রাকৃতিক শক্তির উৎস, দ্রুত এনার্জি দেয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • কাশি ও গলা ব্যথা উপশমে কার্যকর।
  • স্নায়বিক দুর্বলতা ও অবসাদে মধু পান অত্যন্ত উপকারী।
  • হজমশক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
  • ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে।
  • ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে উপকারী।
  • হৃদপিণ্ডকে শক্তিশালী করে।
  • রক্তশূন্যতা (অ্যানিমিয়া) কমাতে সহায়ক।
  • অনিদ্রা দূর করে ভালো ঘুমে সাহায্য করে।
  • ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে (পরিমিত মাত্রায়)।
  • প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টস।
  • নিয়মিত মধু পান সুস্থ ও সবল দেহে দীর্ঘায়ু লাভে সহায়ক।

    মধু সংরক্ষণ করার সঠিক উপায়ঃ
    •⁠ ✔️ কাঁচের বা ফুড-গ্রেড প্লাস্টিকের পাত্রে রাখুন।
    •⁠ ⁠✔️ ঢাকনা শক্ত করে বন্ধ রাখুন (বাতাস ঢুকলে মান নষ্ট হয়) ।
    •⁠ ⁠✔️ ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন।
    •⁠ ⁠✔️ রোদ বা বেশি গরম থেকে দূরে রাখুন।
    •⁠ ⁠✔️ ফ্রিজে রাখা জরুরি নয় (স্বাভাবিক তাপমাত্রাই ভালো) ।
    •⁠ ⁠✔️ ভেজা চামচ ব্যবহার করবেন না।
    •⁠ ⁠✔️ পানি মেশাবেন না।
    •⁠ ⁠✔️ ধাতব পাত্র এড়িয়ে চলুন।
    👉 ঠিকভাবে সংরক্ষণ করলে খাঁটি মধু বছরের পর বছর ভালো থাকে।

খাঁটি মধু বা ভেজাল/কৃত্তিম মধু চেনার ঘরোয়া কোনো পরীক্ষা নেই। ঘরোয়া পরীক্ষা বলতে আগুন, পানি, চুন, পিঁপড়া, ফ্রিজিং ইত্যাদি পরীক্ষা। আসলে এ পরীক্ষাগুলো দিয়ে খাঁটি বা ভেজাল/কৃত্তিম মধু চেনা সম্ভব নয়।

তাই, বিশ্বস্ততায় ভরপুর ও আস্থা পেতে, GOODS Online-এর সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু নিয়মিত খেতে পারেন।

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “সুন্দরবনের মধু/Sundarban Honey 1kg”

Your email address will not be published. Required fields are marked *

Related products

Sundarban honey

Original price was: 1,200.00৳ .Current price is: 799.00৳ .